শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:আসিয়ানের শীর্ষ সম্মেলন| |ক্রেডিট : ছবি: আল- জাজিরা

জ্বালানি সংকটের ছায়ায় শুরু আসিয়ান শীর্ষ সম্মেলন

ফিলিপাইনের সেবুতে শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে বৈশ্বিক জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলনে জোটভুক্ত ১১টি দেশের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, জ্বালানির মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার অস্থিরতা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য বড় উদ্বেগ তৈরি করেছে। ফলে সদস্য রাষ্ট্রগুলো এখন যৌথভাবে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার কৌশল খুঁজছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি ফিলিপাইনের নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা। কারণ দেশটিকে একই সঙ্গে অর্থনৈতিক সংকট ও আঞ্চলিক রাজনৈতিক বিরোধ সামাল দিতে হচ্ছে। সম্মেলনে মিয়ানমারের সংঘাত, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনায় এসেছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জ্বালানি নিরাপত্তার প্রশ্নই এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। ডি লা সল ইউনিভার্সিটির বিশ্লেষক ডন ম্যাক্লেইন গিলের মতে, চলমান বৈশ্বিক অস্থিরতায় আসিয়ান দেশগুলোর প্রধান লক্ষ্য এখন অর্থনৈতিক ধাক্কা সামাল দেওয়া। পর্যবেক্ষকদের মতে, বর্তমান সম্মেলনের সিদ্ধান্তগুলো ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি ও আঞ্চলিক সহযোগিতার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সূত্র: রয়টার্স





মন্তব্য