শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২০ ফেব্রুয়ারি, ২০২৬

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:ফকির মাহবুব আনাম| |ক্রেডিট : ইন্টারনেট:

জবাবদিহিতার ভিত্তিতে মন্ত্রণালয় পরিচালনার আশ্বাস ফকির মাহবুব আনামের

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, জনগণ অনেক আশা নিয়ে সরকারকে নির্বাচন করেছে, তাই দ্রুততম সময়ে তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই তাঁর প্রধান লক্ষ্য। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে এগিয়ে নিতে তিনি কর্মকর্তা–কর্মচারীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দলগতভাবে কাজ করে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

News Picture

image : ফকির মাহবুব আনাম | credit : ইন্টারনেট:






মন্তব্য