শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং| |ক্রেডিট : সিনহুয়া

জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত চীনের

বৈশ্বিক শাসন ব্যবস্থা সংস্কারের আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। রাশিয়ায় অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম’র ২৯তম অধিবেশনে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিশ্বজুড়ে শতাব্দীতে একবার ঘটে এমন পরিবর্তন দ্রুততর হচ্ছে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ ও শাসন ঘাটতিও বাড়ছে।’ প্লেনারি অধিবেশনে বক্তব্যে হান চেং বলেন, এ প্রেক্ষাপটে চীনের প্রস্তাবিত “গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ” এরইমধ্যে প্রায় ১৬০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সমর্থন পেয়েছে। তিনি আরও বলেন, জাতিসংঘে ‘গ্লোবাল গভর্ন্যান্স ফ্রেন্ডস গ্রুপ’ গঠনের মাধ্যমে বহুপাক্ষিকতা রক্ষা এবং একতরফাবাদ বিরোধী একটি ঐক্যবদ্ধ বার্তা দেওয়া হয়েছে। এ সময় হান চেং জোর দিয়ে বলেন, চীন এই উদ্যোগের প্রবর্তক হিসেবে বাস্তব পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন পক্ষকে এক করে বৈশ্বিক শাসন ব্যবস্থার সংস্কার ও উন্নয়নে কাজ করছে। চীন-রাশিয়া উভয়ই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বৈশ্বিক শাসন ব্যবস্থার রূপান্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি। ভাষণে তিনি বৈশ্বিক শাসন উদ্যোগ বাস্তবায়নে চারটি মূল প্রস্তাব তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সম্পর্ককে আরও গণতান্ত্রিক করতে উন্নয়নশীল দেশগুলোর অংশগ্রহণ ও কণ্ঠস্বর বাড়াতে হবে। হান চেং বলেন, ২০২৬ সাল চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা বছর, যা দেশের উন্নয়নের নতুন রূপরেখা এবং বিশ্বের সঙ্গে পারস্পরিক লাভজনক সহযোগিতার প্রতিফলন। ফোরামের পার্শ্ববৈঠকে হান চেং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন। তথ্য ও ছবি- সিনহুয়া





মন্তব্য