শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং| |ক্রেডিট : সিনহুয়া

জাতিসংঘকে আরও কার্যকর করতে সহযোগিতার আহ্বান চীনের ভাইস প্রেসিডেন্টের

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের অন্যতম প্রার্থী মিশেল ব্যাচেলেটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবারের ঐ বৈঠকে হান চেং বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে মানুষের স্থায়ী শান্তি এবং সম্মিলিত সমৃদ্ধির আকাঙ্ক্ষার প্রতীক। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মানবজাতির জন্য একটি ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার চারটি বৈশ্বিক উদ্যোগ-গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ— পেশ করেছেন, তা মূলত জাতিসংঘ সনদের মূল স্পিরিট বা চেতনার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। হান চেং আরও বলেন, জাতিসংঘ যাতে বৈশ্বিক ক্ষেত্রে তার মূল ভূমিকা পালন করে যেতে পারে, সে লক্ষ্যে চীন সব পক্ষের সাথে কাজ করতে এবং একটি আরও ন্যায়সংগত ও সমতাভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে দৃঢ় সমর্থন বজায় রাখতে প্রস্তুত। বৈঠকে মিশেল ব্যাচেলেট বহুপাক্ষিকতা এবং জাতিসংঘের সার্বিক কার্যক্রমের প্রতি চীনের দীর্ঘমেয়াদী ও দৃঢ় অঙ্গীকারের উচ্চ প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ— শান্তি ও নিরাপত্তা, উন্নয়ন এবং মানবাধিকারের সুষম অগ্রগতিতে চীনের ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়া, সদস্য রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেওয়ার নীতি বজায় রাখা এবং সংস্কারের মাধ্যমে জাতিসংঘের গুণগত মান ও দক্ষতা বাড়াতে চীনের সমর্থনেরও প্রশংসা করেন তিনি। ব্যাচেলেট জানান, জাতিসংঘের মৌলিক লক্ষ্য ও উদ্দেশ্যকে সমুন্নত রাখতে এবং বিশ্বমঞ্চে এর ভূমিকা যৌথভাবে আরও শক্তিশালী করতে তিনি চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তথ্য ও ছবি: সিনহুয়া





মন্তব্য