শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃটেনের প্রধানমন্ত্রী| |ক্রেডিট : সিএমজি:

জাতিসংঘ অনুমোদনহীন পদক্ষেপ গ্রহণ করছে যুক্তরাজ্য: চীন

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র চীনা কোম্পানির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজন সাংবাদিক প্রশ্ন করেন, "গত ২৪ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, যার ফলে বেশ কয়েকটি চীনা কোম্পানি প্রভাবিত হচ্ছে। এ বিষয়ে চীনের মন্তব্য কী?" জবাবে মুখপাত্র বলেন, রাশিয়ার সাথে জড়িত থাকার অজুহাতে যুক্তরাজ্য বারবার চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব পদক্ষেপের আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং এগুলো জাতিসংঘের অনুমোদন ছাড়াই নেওয়া একতরফা নিষেধাজ্ঞা। চীন এর তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করছে। ইউক্রেন সংকটের বিষয়ে চীন আইন ও প্রবিধান অনুসারে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি ধারাবাহিকভাবে এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। তাই চীনা ও রুশ প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক বিনিময় এবং সহযোগিতায় হস্তক্ষেপ করা বা তা প্রভাবিত করা উচিত নয়। চীন-যুক্তরাজ্য সম্পর্কের ইতিবাচক গতির কথা বিবেচনা করে, চীন যুক্তরাজ্যকে অবিলম্বে তাদের ভুল আচরণ সংশোধন করতে এবং সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার জন্য চীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : বৃটেনের প্রধানমন্ত্রী | credit : সিএমজি:






মন্তব্য