শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › মানবতা

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতিসংঘ চীনের প্রতিবাদ| |ক্রেডিট : সিএমজি:

জাতিসংঘ অধিবেশনে চীন-জাপান মানবাধিকার বিরোধ চর্চার কেন্দ্রে

জাতিসংঘ মানবাধিকার পরিষদে চীনের প্রতিনিধি বলেছেন, মানবাধিকার নিয়ে অন্য দেশকে উপদেশ দেওয়ার আগে জাপানকে তার অতীতের অপরাধের জন্য আত্মসমালোচনা ও দায় স্বীকার করতে হবে। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে চীনের প্রতিনিধি ওয়াং নিয়ান বুধবার এ মন্তব্য করেন। তিনি বলেন, জাপানসহ ফিনল্যান্ড, লিথুয়ানিয়া ও অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশ পরিষদের মঞ্চ অপব্যবহার করে চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। ওয়াং বলেন, ‘যেসব দেশ অন্যদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বক্তৃতা দিতে চায়, তাদের নিজেদের মানবাধিকার রেকর্ড কলঙ্কময়। জাপান তার ঐতিহাসিক অপরাধ নিয়ে কোনো প্রকৃত আত্মসমালোচনা করেনি। একসময় সামরিকতাবাদের পথে হেঁটে তারা আগ্রাসী যুদ্ধ চালায় এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটিত করে, যা আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ব্যাপক দুর্ভোগ ডেকে আনে। অথচ জাপান সামান্যতম অনুশোচনাও দেখায়নি।’ তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যৌন নিপীড়নের শিকার তথাকথিত ‘কমফোর্ট উইমেন’ ইস্যু আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। চীন, গণপ্রজাতন্ত্রী কোরিয়া, কম্বোডিয়া ও অন্যান্য দেশের ভুক্তভোগী নারীরা এখনও ন্যায়বিচার পাননি। চীনা প্রতিনিধি জাপানকে তার নিজ দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান। সূত্র ও ছবি: সিসিটিভি।





মন্তব্য