শিরোনাম
রেলকে আধুনিক ও নিরাপদ করতে ইলেকট্রিক ট্রেনের ঘোষণা প্রধানমন্ত্রীর *** বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › তথ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতীয় নীতি ও উন্নয়নদিশা তুলে ধরতেই ব্যাপক মিডিয়া কার্যক্রম| |ক্রেডিট : সিএমজি:

জাতীয় নীতি ও উন্নয়নদিশা তুলে ধরতেই ব্যাপক মিডিয়া কার্যক্রম

বেইজিংয়ের মিডিয়া সেন্টারে, চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি) এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রেস সেন্টার, আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৪তম এনপিসি’র চতুর্থ অধিবেশন এবং ১৪তম সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশন যথাক্রমে ৫ মার্চ ও ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। প্রেস সেন্টার জানিয়েছে, তিন হাজারেরও বেশি দেশী-বিদেশী সাংবাদিক দুটি অধিবেশন কাভার করার জন্য নিবন্ধন করেছেন। প্রেস সেন্টার উন্মুক্ততা ও স্বচ্ছতার নীতি মেনে চলবে এবং দুই অধিবেশন কাভার করতে আসা সাংবাদিকদের সংশ্লিষ্ট পরিষেবা দেবে। চলতি বছর চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী এবং পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার সূচনা-বর্ষ। এনপিসি এবং সিপিপিসিসি অধিবেশন চলাকালীন, অর্থনৈতিক, জীবিকা ও কূটনৈতিক বিষয়গুলোর ওপর সংবাদ সম্মেলনের পাশাপাশি, সাক্ষাত্কার কার্যক্রমের একটি সিরিজ প্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। মিডিয়ার প্রশ্নের উত্তর দিতে, জনসাধারণের উদ্বেগ মোকাবিলা করতে, এবং জাতীয় নীতি ও উন্নয়নের দিকনির্দেশনা ব্যাখ্যা করতে, দেশীয় ও আন্তর্জাতিক আগ্রহের আলোচিত বিষয়গুলোতে মনোনিবেশ করতে রাষ্ট্রীয় পরিষদের সংশ্লিষ্ট বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানাবে প্রেস সেন্টার। সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : জাতীয় নীতি ও উন্নয়নদিশা তুলে ধরতেই ব্যাপক মিডিয়া কার্যক্রম | credit : সিএমজি:






মন্তব্য