১৪ অক্টোবর, ২০২১
প্রবাস › প্রবাস

চিত্র:পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন| |ক্রেডিট : ফাইল ছবি
জার্মানি থেকে দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন ৮৬০ জন বাংলাদেশি। ইউরোপে অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের ফেরত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি মেনে নিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কিছু প্রবাসী অবৈধভাবে ইউরোপে অবস্থান করছে। তাদের কিছু অংশকে জার্মানি থেকে ফেরত পাঠানো হচ্ছে।’ ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১৮ সালে একটি স্ট্যান্ডার্ড অব প্রসিডিওর সই করে। প্রথম দিকে প্রক্রিয়াটি ভালোভাবে কাজ করলেও পরবর্তী সময়ে করোনা মহামারিসহ বিভিন্ন কারণে ফেরত আসার গতি ঝিমিয়ে পড়ে। এ কারণে অসন্তোষ প্রকাশ করেছে ইইউ।
মন্তব্য:০