শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠প্রেস বিজ্ঞপ্তি


৫ অক্টোবর, ২০২৪

প্রবাস › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

জালালাবাদ এসোসিয়েশন ইংক অষ্ট্রেলিয়ার এ জি এম এবং দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কার্যকরি কমিটি গঠন

বেশ জাকজমক পুর্ণ ভাবে গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ জালালাবাদ এসোসিয়েশন ইংক অস্ট্রেলিয়ার বাৎসরিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়ে গেল। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের বর্তমান সভাপতি ড. হুমায়ের চৌধুরী রানা। বর্তমান কমিটির দুই বৎসর পূর্ণ হওয়াতে এই কমিটি বিলুপ্ত করে ২০২৫-২০২৭ টার্মের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়। পবিত্র কোরান তেলাওতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। প্রথম পর্বে বর্তমান সভাপতি ড. হুমায়ের চৌধুরী সভায় উপস্থিত অতিথিবৃন্ধকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত ভাবে জালালাবাদ এসোসিয়েশনের মিশন এবং ভিষন দর্শকের নিকট তুলে ধরেন। এরপর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া এবং কোষাদ্ধক্ষ আসাদ জামান আহমেদ যথাক্রমে সমস্ত টার্মের কার্যক্রমের রিপোর্ট এবং আর্থিক রিপোর্ট সবার সামনে তুলে ধরেন। সভায় উপস্থিতির নিকট সন্তূষ্টিজনক হওয়াতে রিপোর্ট গুলো কন্টভোটে গৃহীত হয়। দিত্বীয় পর্বে সভাপতি বর্তমান কার্যকরি কমিটির বিলুপ্তি ঘোষনা করিলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী সদ্য বিলুপ্ত প্রাপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া নতুন কার্যকরি কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। নির্বাচনে কন্টভোটে পুনরায় ডক্টর হুমায়ের চৌধুরী রানাকে সভাপতি এবং নতুন করে জনাব শের-ই জামানকে সিনিয়র সহ সভাপতি পদে এবং সাধারন সম্পাদক পদে পুনরায় মোহাম্মদ ফরিদ মিয়াকে নির্বাচিত ঘোষনা করা হয়। নির্বাচিত সভাপতি এবং সাধারন সম্পাদক খুব শীঘ্রই পূর্নাংগ কার্যকরি কমিটি গঠন করিবেন। সভার শেষে এসোসিয়েশনের উন্নতি এবং বাংলাদেশ এবং মুসলিম উম্মার জন্য কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য জনাব মৌলানা ফেরদৌস আহমেদ। সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন এবং উপস্থিত অতিথি বৃন্ধদেরকে ডিনারের আহবান জানান। সভায় নতুন কমিটিতে নির্বাচিত কোষাদ্ধক্ষ জনাব আসাদ জামান আহমেদ এবং সহ-সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ ফখরুল মজুমদার সহ বৃহওর সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। নির্বাচিত নতুন কমিটি: সভাপতি: ডক্টর হুমায়ের চৌধুরী রানা সিনিয়র সহ-সভাপতি: শের-ই জামান সাধারন সম্পাদক: মোহাম্মদ ফরিদ মিয়া কোষাদ্ধক্ষ: আসাদ জামান আহমেদ ১) মেম্বার: তওফিকুল বারী ২) মেম্বার: আয়শা কলি





মন্তব্য