৩১ আগস্ট, ২০২২
কমিউনিটি › জাতীয়

চিত্র:ড.হুমায়র চৌধুরী রানা| |ক্রেডিট : নিজস্ব
গত ৮ই আগস্ট অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের উপস্থিতিতে জালালাবাদ এসোসিয়েসসন অস্ট্রেলিয়ার কমিটি গঠন করা হয়৷ লাকেম্বার প্যারি পার্কের অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত এক অনাড়ম্বর সভায় ড. হুমায়ের চৌধুরী রানাকে আহবায়ক এবং সাইফুল কাজী মাসুমকে সদস্য সচিব এবং ৭ জনকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্য বিশিষ্ট জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়া নামের সামাজিক সংগঠনটির কমিটি গঠিত হয়েছে। উল্লেখ্য, অষ্ট্রেলিয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকা ভিত্তিক সংগঠন থাকলেও দীর্ঘদিনের প্রত্যাশা ছিল অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট বিভাগের সর্বস্তরের বাসিন্দাদের নিয়ে সমস্ত অষ্ট্রেলিয়া ভিত্তিক একত্রিভূত একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার। ড. হুমায়ের চৌধুরী রানার পরিচালনায় উক্ত অনুস্থানে বক্তব্য রাখেন শেরওয়ান জামান, ড. ফয়সাল আহমেদ, মোঃ আব্দুল খালেক, ড. আউবুর রহমান সহ অনেকেই। বক্তাগন অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেট প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সামাজিক ও মানবিক দায়িত্ব, সিলেটি ভাষা চর্চা সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় ড. হুমায়ের চৌধুরী রানা, শেরওয়ান জামান, ড. ফয়সাল আহমেদ, মোঃ আব্দুল খালেক, সাইফুল কাজী মাসুম, নূর উদ্দিন ও ফাইজ আহমেদ শিপলুকে উক্ত সংগঠন গড়ার পিছনে তাদের অবদানের জন্য ধন্যবাদ প্রদান করা হয়। পরবর্তিতে গত ১৫ আগস্ট/২২ লাকেম্বার মাতাম আল-এরাবিয়া রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে সংগঠনের আহবায়ক ড. হুমায়ের চৌধুরী রানার সভাপতিত্বে জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়ার প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বক্তাগন এসোসিয়েশনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে পাঁচজন সদস্যকে যুগ্ম আহব্বায়ক পদে উন্নিত করা সহ আরও নতুন চারজন সদস্য অন্তর্ভুক্তির অনুমোদন দানের মাধ্যমে সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ট জালালাবাদ এসোসিয়েশন, অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ ভাবে নিম্নরুপে আত্মপ্রকাশ করে।

image : সাইফুল কাজী মাসুম | credit : নিজস্ব

image : কমিটি | credit : নিজস্ব

image : কমিটি | credit : নিজস্ব
মন্তব্য:০