শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** শূন্যরেখায় আটকে মানবিক বিপর্যয়, সীমান্তে দুই দেশের টানাপোড়েন *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি ***




↠জুমান হোসেন


৭ সেপ্টেম্বর, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:অনুষ্ঠানের চিত্র| |ক্রেডিট : নিজস্ব

জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়া এর সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক অস্ট্রেলিয়ার সাধারণ সভা এবং নির্বাচন ২১/০৮/২০২২ রবিবার বেলা ২ টা ৩০ মিনিটে গ্রীন একর সিটিজেন'স সেন্টারে অনুষ্টিত হয়। এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এ কে এম হেলাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন ফাজিল বারি জসিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে এম হেলাল , সাইফুল ইসলাম চৌধুরী , আনিসুর রহমান লিটু, নানু মিয়া, ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ , ওবায়দুল হক , জাহেদুল হক চৌধুরী লিটন, হাসান শাহরিয়ার সুমন এবং সুহেল হোসেন। সভা শেষে ২০২২-২০২৪ ইং সালের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় । নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন জনাব আনিসুর রহমান লিটু এবং জাহেদুল হক চৌধুরী লিটন। নির্বাচনে জনাব সাইফুল ইসলাম চৌধুরীকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি নির্বাচিত করা হয়। তৃতীয়বারের মত সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উভয় জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমেদ সিলেটি কমিনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং আগামী দিনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

News Picture

image : নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক | credit : নিজস্ব






মন্তব্য