শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠প্রেস বিজ্ঞপ্তি


১৯ ডিসেম্বর, ২০২২

কমিউনিটি › শিক্ষা

মন্তব্য:০

News Picture

চিত্র:বিজয় দিবস অনুষ্ঠান| |ক্রেডিট : নিজস্ব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অস্ট্রেলিয়া এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে বিজয় দিবস পালন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবগঠিত অস্ট্রেলিয়া এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে গত ১৭ ডিসেম্বর ২০২২ শনিবার (২রা পৌষ, ১৪২৯ বঙ্গাব্দ) প্রথমবারের মত বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সিডনীর সাউথ- ওয়েস্টার্ন সাবার্ব মিন্টোর রন-মুর কমিউনিটি সেন্টার প্রঙ্গনে ছিল সাজসাজ রব। বিকাল ৪টা থেকে অনুষ্ঠানস্থল বিশ্ববিদ্যালয়ের অস্ট্রেলিয়া প্রবাসী শতাধিক সাবেক শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। কাব্য ছন্দে-গীতিতে মেতে ওঠে বিজয় উৎসবে। এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সাইফ সেকান্দার রাফায়েলের সভাপতিত্বে উৎসবের শুরুতে পরিবেশিত বাংলাদেশের জাতীয় সংগীত। বিজয় দিবস উপলক্ষে গান ও কবিতার বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী/ সাংস্কৃতিক ব্যক্তিত্ব বনফুল, লুনিয়া, লিটন, নিয়াজ, তুলি, চমন , মিরোভা, স্বর্না, জাওয়াদ, নিশা, সাঈদা প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় কাউন্সিলর মাসুদ চৌধুরী, সিনিয়র সিটিজেন কায়সার আহমেদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক তাহমিনা বীনা ও রাশিদুল মোবাশ্বের মিকন। এ ছাড়াও অনুষ্ঠানটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজুল চৌধুরী খসরু, বিজয় ভৌমিক, জাকির আলম লেনিন, সরদার যোবায়ের হোসেন( আরিফ), কামাল পাশা, লামিয়া আহমেদ লুনিয়া সহ আরো অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিজয় দিবস উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

News Picture

image : অনুষ্ঠানের চিত্র | credit : নিজস্ব






মন্তব্য