শিরোনাম
বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা *** শি জিন পিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন পুতিন *** টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার *** জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় ব্রাজিলের সমর্থন, ব্রিকসে অন্তর্ভুক্তির আশ্বাস *** ইউক্রেনে ত্রাণবাহী গাড়িতে ড্রোন হামলা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৬ এপ্রিল, ২০২৬

স্বদেশ › অপরাধ

মন্তব্য:০

News Picture

চিত্র:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস| |ক্রেডিট : ইন্টারনেট:

ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৪ জন উপদেষ্টার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে দেশের সাম্প্রতিক হাম (মিজেলস) প্রাদুর্ভাবকে একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বহু শিশুর প্রাণহানির পাশাপাশি অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নোটিশে অভিযোগ তোলা হয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচি বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারে। এ কারণে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। এতে বর্তমান উপদেষ্টাদের পাশাপাশি সংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের দেশত্যাগে বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনার অনুরোধ করা হয়েছে। লিগ্যাল নোটিশটি ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নোটিশে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।





মন্তব্য