১৪ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন › সংস্কৃতি

চিত্র:চীনের বসন্ত| |ক্রেডিট : সিএমজি:
প্যারিসে অবস্থিত জাতিসংঘের ইউনেস্কোর সদর দফতরে চীনা প্রতিনিধি দল সম্প্রতি সফলভাবে ২০২৬ সালের বসন্ত উৎসব মেলা আয়োজন করে। এতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র বসন্ত উৎসব গালার প্রচারমূলক ভিডিও প্রদর্শিত হয়। ইউনেস্কো’র মহাপরিচালক খালেদ আল-ইনানি অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, মানবতার অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের নাম-তালিকায় বসন্ত উত্সবের অন্তর্ভুক্তি কেবল চীনা সংস্কৃতির বিশ্বব্যাপী প্রভাবকেই প্রতিফলিত করে না, বরং সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষার ক্ষেত্রেও নতুন প্রেরণা যোগায়। অনিশ্চয়তায় ভরা বর্তমান আন্তর্জাতিক পরিবেশে এগিয়ে যাওয়ার এই মনোভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইউনেস্কো এ সুযোগ ধরে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। ইউনেস্কোয় চীনা রাষ্ট্রদূত পর্যায়ের প্রতিনিধি ইয়াং সিন ইউ তাঁর ভাষণে বলেন, এবারের বসন্ত উৎসব অনুষ্ঠান ইউনেস্কোর সদর দফতরে মন্দির মেলার আকারে অনুষ্ঠিত হয়, যা অতিথিদের চীনা উৎসবের ঐতিহ্যবাহী রীতিনীতির অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। সূত্র:ছাই-আলিম,চায়না মিডিয়া গ্রুপ।

image : চীনের বসন্ত | credit : সিএমজি:
মন্তব্য:০