শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:মে মাসে ভয়াবহ বৃদ্ধি, নিহত ২৭৪ ও আহত ১,৭৬৩ জন| |ক্রেডিট : ইন্টারনেট

ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ইউক্রেনে চলতি বছরের মে মাসে বেসামরিক হতাহতের সংখ্যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, মে মাসে অন্তত ২৭৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ৭৬৩ জন আহত হয়েছেন। এটি ২০২২ সালের এপ্রিলের পর এক মাসে সর্বোচ্চ হতাহতের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। জাতিসংঘের হিসাবে, আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা প্রায় ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের মে মাসে ১৯১ জন নিহত এবং ৮৬৫ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে মোট হতাহতের প্রায় ৪৫ শতাংশ ঘটেছে। এর বড় অংশ কিয়েভ ও দনিপ্রোর মতো যুদ্ধক্ষেত্র থেকে দূরের শহরগুলোতে সংঘটিত হয়েছে। এ ছাড়া সামনের সারির যুদ্ধাঞ্চলে স্বল্প-পাল্লার ড্রোন হামলা বেসামরিক হতাহতের প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু মে মাসেই ড্রোন হামলায় ৬৪ জন নিহত এবং ৫৩৯ জন আহত হয়েছেন, যা এক মাসে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ আরও জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১৬ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ হাজারের বেশি আহত হয়েছেন।





মন্তব্য