শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৭ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › সামরিক

মন্তব্য:০

News Picture

চিত্র:চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র| |ক্রেডিট : সিএমজি:

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: জাপানকে সতর্ক করল চীন

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চাং সিয়াও কাং ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে সাম্প্রতিক সামরিক-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। তিনি বলেন, জাপানি সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জনগণের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ডানপন্থী রক্ষণশীল শক্তিগুলো দ্রুত প্রসারিত হয়েছে। তারা ক্রমাগত তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে এবং "পুনঃসামরিকীকরণ" জোরদার করছে। ইতিহাস দীর্ঘদিন ধরেই প্রমাণ করেছে যে, যদি জাপানি সামরিকবাদের উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি এশীয় দেশগুলোর জন্য একটি গুরুতর হুমকি তৈরি করবে এবং জাপানি জনগণের জন্য ধ্বংসাত্মক বিপর্যয় ডেকে আনবে। পটসডাম ঘোষণায় দাবি করা হয়েছিল যে, "যেসব কর্তৃত্ব ও শক্তি জাপানি জনগণকে বিশ্বজয়ের ঘৃণ্য উচ্চাকাঙ্ক্ষায় প্রতারিত ও বিভ্রান্ত করেছে, তাদের স্থায়ীভাবে নির্মূল করতে হবে।" চীন সব শান্তিপ্রিয় দেশের সাথে কাজ করবে, যাতে সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো বিপজ্জনক কর্মকাণ্ড দৃঢ়ভাবে দমন করা যায় এবং যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের অর্জনগুলো রক্ষা করে বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়। সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

News Picture

image : চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র | credit : সিএমজি:






মন্তব্য