শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:পতাকা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ইরানের নতুন প্রস্তাবে দ্বিধায় ওয়াশিংটন

আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে পারমাণবিক ইস্যুকে সাময়িকভাবে সরিয়ে রেখে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিশ্চিত করা এবং চলমান সংঘাত বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছেছে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগে স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ ইরানের অবস্থানকে জটিল করে তুলেছে। এই বাস্তবতায় তেহরান দ্রুত সমঝোতার লক্ষ্যে বিকল্প পথ খুঁজছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের জন্য নতুন দ্বিধারও সৃষ্টি করেছে। কারণ, অবরোধ তুলে নেওয়া হলে ভবিষ্যতে ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করার চাপ কমে যেতে পারে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা এবং মজুত উপাদান সরিয়ে নেওয়া—এই দুটি বিষয়কে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে অগ্রাধিকার দিয়ে আসছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইরান পরিস্থিতি নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সম্ভাব্য কৌশল, অবরোধের কার্যকারিতা এবং শান্তি আলোচনার ভবিষ্যৎ—এসব বিষয় বৈঠকে গুরুত্ব পাবে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন এখনো কঠোর অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। সাম্প্রতিক মন্তব্যে তিনি নৌ অবরোধ অব্যাহত রাখার পক্ষে মত দেন এবং আশা প্রকাশ করেন, চাপ অব্যাহত থাকলে ইরান শিগগিরই সমঝোতায় আসবে। এদিকে, ইরানের কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পাকিস্তান সফর শেষে কোনো উল্লেখযোগ্য ফল না আসায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।





মন্তব্য