শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুন, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল, বিভিন্ন শহরে সাইরেন

ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্রের জেরে মধ্য ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় জরুরি সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। হামলার পরপরই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা কাজ শুরু করে। তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। শুধু ইসরায়েলের মূল ভূখণ্ডেই নয়, পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাতেও সাইরেনের শব্দ শোনা গেছে। আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ হামলার আগে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহ এলাকায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই ঘটনার পর ইরানের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রতিশোধমূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত রাত থেকে কয়েক দফায় ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর ফলে উত্তরাঞ্চলের কয়েকটি শহরেও দীর্ঘ সময় ধরে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকে। অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার জবাবে তারা ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলের কয়েকটি সামরিক স্থাপনায় বিমান অভিযান পরিচালনা করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি।





মন্তব্য