শিরোনাম
নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরবেন সাকিব, আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত *** ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ, জানালেন রুবিও

ইরানে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি জানান, ‘অপারেশন এপিক ফিউরি’ নামের এই অভিযান নির্ধারিত লক্ষ্য অর্জনের পর সমাপ্ত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রশ্নের জবাবে রুবিও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অভিযানের উদ্দেশ্য পূরণ হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি উদ্যোগ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। রুবিও স্পষ্ট করে বলেন, ইরানে নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা ওয়াশিংটনের নেই। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনা বাড়াতে চায় না এবং শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতামূলক চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা সামরিক পদক্ষেপ নয় বরং আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক উত্তেজনার পর ওয়াশিংটনের এ অবস্থান মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: এবিসি নিউজ





মন্তব্য