শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › যুদ্ধ

মন্তব্য:০

News Picture

চিত্র:ক্ষুধার্ত শিশু| |ক্রেডিট : ইন্টারনেট:

ইরান যুদ্ধের উপসাগরে বিপর্যয়ের আশঙ্কা, দারিদ্র্যে হতে পারে ৪০ লাখ মানুষ

ইরান যুদ্ধের এক মাস পূর্তিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অর্থনৈতিক ধস ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অস্থিরতার ফলে লাখ লাখ মানুষ দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছে এবং আঞ্চলিক অর্থনীতি গুরুতর চাপের মুখে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি রপ্তানি ও বাণিজ্যে বাধার কারণে আরব বিশ্বের অর্থনীতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। মোট ক্ষতির পরিমাণ ১২০ থেকে ১৯৪ বিলিয়ন ডলারের মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটি বড় অংশ এবং উল্লেখযোগ্য পরিমাণ এলএনজি এই প্রণালী দিয়ে যাতায়াত করে। ফলে এই পথ বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে। জাতিসংঘের আঞ্চলিক কর্মকর্তা আবদুল্লাহ আল-দারদারি সতর্ক করে বলেছেন, এই সংকট দ্রুত সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতি সংশ্লিষ্ট দেশগুলোর নীতিনির্ধারণে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছে। প্রতিবেদনে লেভান্ট অঞ্চলের দেশগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন ও ফিলিস্তিনে দারিদ্র্যের হার দ্রুত বাড়ছে এবং নতুন করে প্রায় ৩৩ লাখ মানুষ দরিদ্র হয়ে পড়তে পারে। দীর্ঘদিনের সংঘাত-পরবর্তী পুনর্গঠনের পথে থাকা দেশগুলোর জন্য এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংকট মোকাবিলায় কিছু দেশ বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকলেও, সমুদ্রপথের বিশাল বাণিজ্যের তুলনায় সেগুলোর কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এই অর্থনৈতিক চাপ বহুগুণে বাড়বে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও ছড়িয়ে পড়বে।





মন্তব্য