শিরোনাম
শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির: স্বরাষ্ট্রমন্ত্রী *** ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরী করা হবে-সমাজকল্যাণ মন্ত্রী *** পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের সামাজিক উৎসব: দীপেন দেওয়ান ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৩ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:মুখপাত্র চিয়াং পিন| |ক্রেডিট : সিএমজি:

ইরান হামলায় উদ্বেগ প্রকাশ চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে, যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ন্ত্রণকারী মৌলিক নিয়মের গুরুতর লঙ্ঘন। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য ব্যুরোর উপপরিচালক ও মুখপাত্র চিয়াং পিন,১২ মার্চ (বুধবার), বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। চিয়াং বলেন, চীন দৃঢ়ভাবে অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের বিরোধিতা করে এবং বলপ্রয়োগ ও জঙ্গলের আইনের বিরোধিতা করে। আমরা দীর্ঘস্থায়ী সংঘাত ও প্রতিবেশী দেশগুলোর ওপর এর প্রভাব সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন এবং সর্বদা মনে করি, শক্তি প্রয়োগ আন্তর্জাতিক বিরোধ সমাধানের সঠিক উপায় নয়। বর্তমান জরুরি কাজ হলো, সকল পক্ষের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে ফিরে আসা, এবং মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে রক্ষা করা। সূত্র:ছাই-আলিমওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য