শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৭ মার্চ, ২০২৬

বিনোদন › খেলাধুলা

মন্তব্য:০

News Picture

চিত্র:ইরানি দল| |ক্রেডিট : ইন্টারনেট:

ইরান দলের নিরাপত্তা শঙ্কা, বিশ্বকাপের ম্যাচ মেক্সিকোতে নেওয়ার প্রস্তাব

আসন্ন ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে নির্ধারিত ম্যাচগুলো নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটি প্রস্তাব দিয়েছে, তাদের ম্যাচগুলো যেন মেক্সিকোতে আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে তারা। সোমবার মেক্সিকোয় অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে ইরান দলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প ভেন্যুর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে দলটির মধ্যে অনাগ্রহ দেখা দিয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচ যুক্তরাষ্ট্রেই হওয়ার কথা। লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে এবং সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে। পাশাপাশি অ্যারিজোনার টুসন শহরে দলের অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে। এদিকে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবোলফাজল পাসানদিদেহ অভিযোগ করেছেন, ভিসা ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকার সহযোগিতা করছে না। এ কারণেই ম্যাচগুলো মেক্সিকোয় স্থানান্তরের বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ফিফা। এর আগে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, বিশ্বকাপে অংশ নিতে আসা সব দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের স্বাগত জানানো হবে। এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, এখন পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী ইরান বিশ্বকাপে অংশ নেবে। সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ফেডারেশনই নেবে।

News Picture

image : ইরানি দল | credit : ইন্টারনেট:






মন্তব্য