শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠মিজানুর রহমান সুমন


১৬ জুলাই, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:সংবাদ সম্মেলন| |ক্রেডিট : নিজস্ব

ইঙ্গেলবার্নে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল আগামী ৭ আগস্ট

সিডনির ইঙ্গেলবার্নে আগামী ৭ আগস্ট আয়োজন করা হচ্ছে বাংলাদেশি ফুড ফেস্টিভ্যাল৷ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের পসরা বসবে সেদিন৷ রোটারি ক্লাব ইঙ্গেলবার্ন ও চিটাগং ক্লাব অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে এই ফুড ফেস্টিভ্যাল করা হবে৷ ফেস্টিভ্যাল এর ভেন্যু ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার৷ আয়োজকেরা জানিয়েছেন, এই ফেস্টিভ্যাল থেকে উপার্জিত অর্থের অর্ধেক যাবে বাংলাদেশের বন্যা দুর্গতদের সহযোগিতায়৷ আর বাকি অর্ধেক দেয়া হবে ক্যাম্বেলটাউনের হোমলেস ও আর্থিক দুর্বল মানুষকে৷ উল্লেখ্য রোটারি ক্লাব ইঙ্গেলবার্ন গত ৪৫ বছর ধরে কমিউনিটির সেবা দিয়ে আসছে৷ পাশাপাশি চিটাগং ক্লাব অস্ট্রেলিয়ার যাত্রা শুরু হয় ২০১৮ সালে৷ ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে গত বৃহস্পতিবার ইঙ্গেলবার্নে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ সেখানে আয়োজকেরা জানান, ফুড ফেস্টিভ্যালে এন্টি ফি নেই৷ পাওয়া যাবে বাংলাদেশি বাহারী খাবার ও পোশাক৷ রয়েছে ঐতিহ্যবাহী নৃত্য ও গানের আয়োজনও৷

News Picture

image : সংবাদ সম্মেলন | credit : নিজস্ব






মন্তব্য