শিরোনাম
‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার দাবি *** জেদ্দায় সৌদি, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ *** থাইল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৭ জন নিহত ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ জুলাই, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:পোস্টার| |ক্রেডিট : নিজস্ব

ইঙ্গেলবার্নে "আগমনী উৎসব" আগামী ১৮ সেপ্টেম্বর

আগামী ১৮ সেপ্টেম্বর, রবিবার সিডনীর ইংগেলবার্ন এলাকার গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে প্রথম বারের মতো বৃহদাকারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দূর্গা পূজা উপলক্ষ্যে সাংস্কৃতিক পর্ব সহ মেলা “আগমনী উৎসব”। ইভেনেক্স প্রাইভেট লিমিটেড এই মেলার আয়োজক। আয়োজকরা বলেন, আমাদের এই সিডনী কমিউনিটিতে ঈদ কিংবা দেশীয় নানা দিবস নিয়ে মেলা এবং উৎসব পালিত হলেও একমাত্র সিডনীর কিছু পূজা কমিটি, শুধুমাত্র পূজা উৎযাপন ছাড়া আর কেউই তেমন সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে সামনে রেখে বড় পরিসরে কোন মেলার আয়োজন করেনি, তাই ইভেনেক্সই প্রথম সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং কর্তব্য স্বরূপ কিছুটা জাঁকজমক সহকারে এবার আয়োজন করতে যাচ্ছে মেলা এবং নামকরন করা হয়েছে “আগমনী উৎসব”। মেলায় বাহারী পোশাক ও গহনার পসরার সাথে থাকছে খাবারের স্টল। আছে মেলা শেষে ঘন্টাব্যাপী সাংস্কৃতিক পর্ব এবং এ পর্বটি পরিচালনায় থাকছে “চারু”। সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে এ মেলা। ইভেনেক্স এ উৎসব আয়োজনের স্বার্থে গতানুগতিকের চেয়ে স্বল্প খরচে স্টল ভাড়া দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তাই দ্বিধা দ্বন্দের ঊর্ধ্বে গিয়ে কমিউনিটির সকলের উপস্থিতি ইভেনেক্সের কাম্য।





মন্তব্য