শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ মে, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ‍্য এশিয়াবিষয়ক অ‍্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি পল কাপুর। ছবি: সংগৃহীত| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার:পল কাপুর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আগামী দিনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ যোগ দিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র সফর করছে। পল কাপুর বলেন, বাংলাদেশে সাম্প্রতিক বাণিজ্যিক চুক্তি ও সহযোগিতার ফলে মার্কিন কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে অশুল্ক বাধা কমে যাওয়ায় দুই দেশের বাণিজ্য আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বোয়িং উড়োজাহাজ ক্রয়ের জন্য বাংলাদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং এটিকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামসহ ব্যবসায়ী ও কূটনৈতিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সামিটে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে প্রায় ২ হাজার ৭০০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী রয়েছেন। আয়োজকদের মতে, এই আয়োজন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





মন্তব্য