শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৭ মার্চ, ২০২৬

স্বদেশ › প্রশাসন

মন্তব্য:০

News Picture

চিত্র:পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।| |ক্রেডিট : ইন্টারনেট:

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা: আইজিপি

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি যাত্রীদের এ ধরনের অভিযোগ সরাসরি পুলিশকে জানাতে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে যাত্রীরা যেন সরাসরি পুলিশকে অবহিত করেন, সেই পরামর্শও দেন তিনি। তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের বড় নিরাপত্তা ঝুঁকির তথ্য নেই বলেও জানান তিনি। ঈদযাত্রায় দীর্ঘ যানজট এড়াতে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, মহাসড়কে যেন মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়, সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, অনেক সময় যত্রতত্র গাড়ি পার্কিং বা নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামার কারণে যানজট সৃষ্টি হয়। এসব বিষয়ে সবাই সচেতন থাকলে ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে।

News Picture

image : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। | credit : ইন্টারনেট:


News Picture

image : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। | credit : ইন্টারনেট:


News Picture

image : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। | credit : ইন্টারনেট:






মন্তব্য