শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** বাংলাদেশ-পাকিস্তান সামরিক সম্পর্কে নতুন মাত্রা ***




↠প্রেস বিজ্ঞপ্তি


২ মে, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:A| |ক্রেডিট : ফাইল চিত্র

ঈদের শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। অস্ট্রেলিয়া- বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তারা। এক বার্তায় তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমাদের বিশ্বাস। হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উটুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক- এটিই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।





মন্তব্য