শিরোনাম
সিএমজি-ফুচিয়ান যৌথ প্ল্যাটফর্মে বৈশ্বিক প্রচারের নতুন গতি *** বিশ্ব অর্থনৈতিক সংস্থাগুলোর সঙ্গে গ্লোবাল শাসন সংলাপে চীনা প্রধানমন্ত্রীর আহ্বান *** মাস্কের সমালোচনায় নতুন বিতর্ক :পাশে যুক্তরাষ্ট্র প্রশাসন *** আলতাই–উরুমছি–চিলিন: তুষার ছুটিতে পর্যটনে উচ্ছাস *** সি চিন পিংয়ের উন্নয়ন চিন্তা গ্লোবাল সাউথকে নতুন দিশা দেবে: অতিথিদের অভিমত ***




↠নিজস্ব প্রতিবেদক


১ জুন, ২০২২

কমিউনিটি › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ঈদ এক্সিবিশন| |ক্রেডিট : নিজস্ব

‘ঈদ হোক উৎসব মুখর’ শ্লোগান নিয়ে আসছে নতুন আঙ্গিকে ঈদ এক্সিবিশন !

ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষ্যে আগামী ২৬ জুন এবং ৩ জুলাই জুলাই রবিবার “ঈদ এক্সিবিশন” অনুষ্ঠিত হবে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে। প্রদর্শনীটি চলবে সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত। এই আয়োজনকে সুন্দর করার জন্য গত ২৯ মে দুপুরে সিডনির বারডিয়াতে একত্রিত হয়েছিলেন নামকরা বুটিক হাউজের প্রতিনিধিগণ। ঈদ এক্সিবিশনের আয়োজনের পরিকল্পনা শেষে বারবিকিউ করা হয়। সিডনী বাঙ্গালী বুটিক ক্লাব এবং সিডনী বাঙ্গালী কমিউনিটি ইনক্ এর সমন্বয়ে সিডনির সবচেয়ে সুন্দৰ পরিবেশে ঈদ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে বিগত বছরগুলোতে। গত ২০১৯ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত যাত্রা শুরু করে আকর্ষণীয় বাঙ্গালীদের জন্য “সিডনির ঈদ এক্সিবিশন”। ঈদের আনন্দ এবং নতুন জামা কাপড় ,জুতা আর গয়নাগাটি কেনার জন্য এই প্রদর্শনী শুধু ক্যাম্বেলটাউন এলাকার বাংলাদেশিদেরকেই আকর্ষণ করেনি, সাথে সারা সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ক্রেতা।এই প্রদর্শনীর সময় ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণ থাকে মুখরিত এবং উৎসবমুখর । অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের সহজে ঈদ কেনাকাটার সুযোগ করে দিতে প্রচুর পরিমানে হাল ফ্যাশনের দেশী ও উপমহাদেশীয় ঈদ বস্ত্রাদি ও অলংকার সামগ্রী থাকবে এই এক্সিবশনের স্টল গুলোতে । দেশীয় পোষাক,রঙ, ডিজাইন ও ফ্যাশনের উপর গুরুত্ব তুলে ধরাই এই ঈদ এক্সিবিশনের মূখ্য উদ্দেশ্য। আয়োজক সেলিমা বেগম জানান জানান,” প্রতিবারের মতো এইবারও সিডনির সব নামকরা বুটিক হাউজগুলো বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের হাল ফ্যাশান ও ডিজাইনার স্পেশাল শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাজামা-পাঞ্জাবী, ফতুয়া, শাল, বাচ্চাদের পোষাক,জুতাসহ নানা ধরনের গয়না নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে উপস্থিত থাকবেন এই প্রদর্শনীতে।ট্রেন স্টেশনের খুব কাছে ,অগণিত ফ্রী কার-পার্কিংয়ের সুবিধা, প্রদর্শনীটি ইনডোরে তাই বৃষ্টির কোন প্রতিকূলতা নেই । এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ থাকবে মেহেদী কর্ণার। বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্যকে বজায় রাখতে আমাদের প্রচেষ্টা

News Picture

image : পোস্টার | credit : নিজস্ব






মন্তব্য