শিরোনাম
ওরা জেগেছিল একটি অমৃত গানে *** ‘দেশে প্রথম সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান’ *** গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল *** দিল্লির অনুষ্ঠানে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সজীব ওয়াজেদ জয়ের *** স্বচ্ছ প্রশাসন গড়তে এআইভিত্তিক বদলি-পদায়নের নির্দেশ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ মে, ২০২৬

আন্তর্জাতিক › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বৃটেন জুড়ে সর্তকতা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ইহুদি সম্প্রদায়কে ঘিরে নিরাপত্তা জোরদার, ব্রিটেনে সন্ত্রাস ঝুঁকি বেড়েছে

ইহুদি সম্প্রদায়কে কেন্দ্র করে বাড়তে থাকা সহিংসতা ও চরমপন্থী তৎপরতার প্রেক্ষাপটে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের হুমকির মাত্রা ‘গুরুতর’ ঘোষণা করেছে সরকার। এর ফলে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় দুই ইহুদি ব্যক্তির ওপর ছুরিকাঘাতের সাম্প্রতিক ঘটনার পর নতুন করে উদ্বেগ তৈরি হয়। পুলিশ জানিয়েছে, হামলাটি সন্ত্রাসী উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সরকারি সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। ম্যানচেস্টারে একটি সিনাগগের বাইরে হামলা, ইহুদি দাতব্য সংস্থার অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া এবং উপাসনালয়ে দাহ্য পদার্থ নিক্ষেপের ঘটনাগুলো নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গোয়েন্দা সংস্থার আশঙ্কা, বিদেশি রাষ্ট্রসমর্থিত গোষ্ঠী ও উগ্রবাদী নেটওয়ার্ক সামাজিক বিভাজন উস্কে দিতে সক্রিয় রয়েছে। এ কারণে সরকার এখন ঘৃণামূলক প্রচারণা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী লন্ডনসহ বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ ও সশস্ত্র অফিসার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ইহুদি-বিদ্বেষ ছড়ানো সংগঠনগুলোর কার্যক্রম নজরদারিতে আনা এবং উগ্রবাদী প্রচারণাকারীদের দেশে প্রবেশ ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপত্তামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, জনগণকে সচেতন থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সন্দেহজনক তথ্য দ্রুত পুলিশকে জানাতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সূত্র: বিবিসি





মন্তব্য