শিরোনাম
দ্রুতগতির ইন্টারনেট ও প্রযুক্তিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে :ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী *** শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ মে, ২০২৬

আন্তর্জাতিক › খেলাধুলা:

মন্তব্য:০

News Picture

চিত্র:রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা)| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

ই-স্পোর্টস বিশ্বকাপে প্রথমবার খেলবে বাংলাদেশ

বিশ্বের অন্যতম বড় ই-স্পোর্টস আসর ‘ই-স্পোর্টস নেশনস কাপে’ প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বাইডেসা) এ তথ্য জানায়। সংগঠনটির সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম বলেন, এবারের আসরে বাংলাদেশ ১৫টি ভিন্ন ই-স্পোর্টস ইভেন্টে অংশ নেবে। তিনি জানান, প্রতিযোগিতাটির মোট পুরস্কারমূল্য ২২০ কোটির বেশি টাকা, যা আন্তর্জাতিক ই-স্পোর্টস অঙ্গনের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের জন্য এই অংশগ্রহণকে তিনি ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে উল্লেখ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০টি দেশ এবারের আসরে অংশ নেবে। বাংলাদেশের হয়ে বিভিন্ন গেমে অংশ নেবেন ৫০ জন গেমার। দলের ব্যবস্থাপক আগা রাফসান জানান, মূল আসরে জায়গা করে নিতে বাংলাদেশকে প্রথমে এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরোতে হবে। সেখানে শীর্ষ কয়েকটি দলের মধ্যে থাকতে পারলেই মূল প্রতিযোগিতায় খেলার সুযোগ মিলবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সারা দেশ থেকে প্রায় ১ হাজার ৫০০ গেমার জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। একাধিক ধাপের বাছাই শেষে চূড়ান্ত দল নির্বাচন করা হয়েছে। দলের কোচরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রস্তুতির পাশাপাশি খেলোয়াড়দের কৌশলগত ও মানসিক প্রস্তুতিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।





মন্তব্য