শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


২৩ আগস্ট, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:ঢাকা জেলা প্রশাসনের রোববার (২৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।| |ক্রেডিট : ইন্টারনেট

‘হ্যালো ডিসি’তে এক মাসে সেবা পেলেন ২ হাজার ৯১ নাগরিক

জেলা প্রশাসনের বিভিন্ন সেবা সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে চালু করা ‘হ্যালো ডিসি’ উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। চালুর পর প্রথম এক মাসে অ্যাপ, ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে মোট ২ হাজার ৯১ জন সেবা পেয়েছেন। এর মধ্যে অ্যাপের মাধ্যমে ৯৪৪টি আবেদন জমা পড়েছে এবং ৭৪২টি আবেদনের সেবা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের রোববার (২৩ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ‘হ্যালো ডিসি’ অ্যাপে জমা পড়া আবেদনের মধ্যে ৩৯টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। আরও ৪৬টি আবেদন পেন্ডিং অবস্থায় আছে। তবে তথ্যের ঘাটতি ও আবেদনে ত্রুটি থাকায় ১১৭টি আবেদন বাতিল করা হয়েছে। অ্যাপের পাশাপাশি সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও বিপুলসংখ্যক মানুষ এই উদ্যোগের আওতায় সেবা নিয়েছেন। এসব মাধ্যমে গত এক মাসে ১ হাজার ৩৪৯ জন সেবা পেয়েছেন। অর্থাৎ অ্যাপভিত্তিক আবেদন ও ফোন-হোয়াটসঅ্যাপ সেবা মিলিয়ে এক মাসে মোট ২ হাজার ৯১ জন নাগরিক জেলা প্রশাসনের বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। জানা গেছে, ‘হ্যালো ডিসি’র মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের আবেদন, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের সহায়তা, প্রবাসীদের গণশুনানি, খাদ্যে ভেজাল, অবৈধ খাসজমি-সংক্রান্ত অভিযোগসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা দেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষ বিভিন্ন তথ্য ও অভিযোগ জানিয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ করে দিচ্ছেন। শুধু আবেদন গ্রহণ বা অভিযোগ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নেই এই উদ্যোগ। ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে ঢাকার দোহারে একসঙ্গে ১৪টি সেলাই মেশিন বিতরণ, ধামরাইয়ে ১৫ জন দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা, বেদে পল্লীতে সহযোগিতা এবং কেরানীগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন। ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের দ্রুত ও সহজে সরকারি সেবা দেওয়ার লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ চালু করা হয়েছে। এর মাধ্যমে অভিযোগ, আবেদন কিংবা বিভিন্ন সেবার বিষয়ে সাধারণ মানুষ জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, মানুষের যাতে অযথা ভোগান্তিতে পড়তে না হয়, সেটিই উদ্যোগটির অন্যতম লক্ষ্য। যে সেবা একটি ফোনকলের মাধ্যমেই দেওয়া সম্ভব, সেই সেবা নিতে একজন বয়স্ক মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে হবে কেন—এ বিষয়টি বিবেচনায় নিয়েই সেবাকে আরও সহজ করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান জেপিটেকের চেয়ারম্যান মুর্তজা পলাশ। তিনি জানান, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে নাগরিকদের দেওয়া তথ্য অননুমোদিতভাবে ব্যবহার বা প্রকাশের সুযোগ রাখা হয়নি। সেবার প্রয়োজনেই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তথ্য ব্যবহারের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, প্রযুক্তির সাহায্যে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নাগরিকদের আস্থা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এ কারণে তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহারের বিষয়গুলো বিবেচনায় রেখেই পুরো ব্যবস্থা তৈরি ও পরিচালনা করা হচ্ছে। সূত্র: ঢাকা জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি ও প্রদত্ত সংবাদ প্রতিবেদন





মন্তব্য