১৩ নভেম্বর, ২০২১
প্রবাস › প্রবাস

চিত্র:গ্রামীণ চটপটিতে হুমায়ুন আহমেদের দেয়ালচিত্র| |ক্রেডিট : প্রশান্তিকা বইঘর
চকচকে নতুন বাংলা বইয়ের ঘ্রাণ এক অন্যরকম নেশা৷ আর সেই বইটি যদি হয় হুমায়ূন আহমেদের, তবে তো কথাই নেই৷ আচ্ছা, বইটির সাথে যদি প্রিয় লেখকের লেখা খাবারের স্বাদ পাওয়া যায় তবে কেমন হয়? হয়তো ভাবছেন, কড়কড়ে একগাদা হুমায়ূনের বই সাথে নিয়ে কালিজিরা চালের ভাত আর শিংমাছের ঝোল! কাঁঠালের বিচি দিয়ে মুরগির ঝোল! এসব না জানি কতদিন পরে সব মেলানো সম্ভব৷ যদি বলি, শুধু সম্ভবই না, আজই সম্ভব? এমনকি সোফায় বা চেয়ারে পা তুলে বসে পিরিচে চা ঢেলে খাওয়াও সম্ভব৷ তাও যেনোতেনো বাবুর্চির দায়সারা রান্না নয়৷ হুমায়ূন আহমেদের ভক্ত, গ্রামীণ চটপটির আশরাফুল ইসলাম নিজ দায়িত্বে নিয়ে এসেছেন হুমায়ূনের স্বাদ৷ বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদের জন্মদিনে নতুন সাজে সেজেছে লাকেম্বার গ্রামীণ চটপটি৷ পাশাপাশি এই প্রশান্তপাড়ে ইতিমধ্যেই বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠা প্রশান্তিকা বইঘরে এসেছে হুমায়ূন আহমেদের চকচকে সব বই৷ আপনিই প্রথমবারের মতো মলাট ওল্টাবেন প্রিয় বইটির৷ হুমায়ূন-ভক্ত যারা, তাদের কি মাত্র একদিনে আশ মিটবে? তাই শুধু একদিন বা দু'দিনের জন্য নয়৷ পুরো সপ্তাহজুড়ে চলবে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন৷ প্রতিটি খাবারের স্বাদ আর প্রতিটি বইয়ের গন্ধ আপনি নিতে পারবেন পুরো সপ্তাহজুড়ে৷ প্রশ্ন কি রইলো? প্রশ্ন হলো, অনেক পয়সা চলে যাবে যে! হতাশার কিছু নেই৷ প্রশান্তিকার বইয়ে থাকছে বিশেষ ছাড়৷ হুমায়ূন আহমেদের জন্মদিন ১৩ অক্টোবর থেকে শুরু করে পুরো সপ্তাহজুড়ে প্রতিটি বাংলা বই কিনতে পারবেন বিশেষ ছাড়ে৷ হুমায়ূন-ভক্ত গ্রামীণ চটপটিও নিরাশ করছে না ৷ তারা প্রতিটি খাবারের জন্য সম্ভাব্য সর্বনিম্ন দামটি নির্ধারণ করেছে৷ আসুন জেনে নেয়া যাক হুমায়ুন আহমেদের লেখা কি কি রেসিপি পাওয়া যাচ্ছে লাকেম্বার গ্রামীণ চটপটিতে৷ গ্রামীণের কর্ণধার আশরাফুল ইসলাম জানান, আজ ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত হুমায়ূন আহমেদের বিশেষ রেসিপির খাবার পাওয়া যাবে। রেসিপিগুলো হচ্ছেঃ মাতাল হাওয়া উপন্যাস থেকে নেয়াঃ কালিজিরা চালের ভাত, ঘি মচমচে বেগুন ভাজি পাট শাক ভাজি ডিম ভুনা মাসকলাইয়ের ডাল লীলাবতী উপন্যাস থেকেঃ কালিজিরা চালের ভাত কাঁঠালের বিচির সাথে মুরগির ঝোল কাঁঠালের বিচি ভর্তা মাসকলাইয়ের ডাল জোছনা ও জননীর গল্প, মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় এই উপন্যাসের পাতা থেকেঃ কালিজিরা চালের ভাত চিকন করে কাটা আলু ভাজি কাঁচা টমেটো ভর্তা শিংমাছের ঝোল মাসকলাইয়ের ডাল হিমু ও শুভ্র চরিত্রের সাথে সম্পর্কিতঃ ঘিয়ে ভাজা মচমচে পরোটা ডিম ভাজি গরুর মাংস চা
মন্তব্য:০