শিরোনাম
শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে : ফকির মাহবুব আনাম *** বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা :ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল *** রাঙ্গামাটিকে আকর্ষণীয় নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী *** জাবিতে প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শিক্ষার্থীদের *** ভঙ্গুর অর্থনীতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে: অর্থমন্ত্রী ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১১ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › বাণিজ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশের তেলবাহী জাহাজ| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

হরমুজে অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’কে আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে হচ্ছে। বিষয়টি শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। জানা গেছে, প্রায় ৪০ দিন ধরে অনিশ্চয়তায় থাকা জাহাজটি গত বুধবার সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। টানা প্রায় ৪০ ঘণ্টা চলার পর হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। এর পরিপ্রেক্ষিতে জাহাজটিকে নিরাপত্তার স্বার্থে ঘুরিয়ে শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসসি কর্তৃপক্ষ জানিয়েছে, কূটনৈতিক মাধ্যমে এখনো অনুমতি পাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। জাহাজটিতে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন কমোডর মাহমুদুল মালেক। প্রতিদিন ১৮ টন সমুদ্রের পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও জ্বালানি সাশ্রয়ের জন্য পানি ব্যবহারে রেশনিং করা হয়েছে এবং দৈনিক ব্যবহার ৬ টনে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি নাবিকদের মনোবল ধরে রাখতে খাদ্য ভাতা বাড়িয়ে জনপ্রতি ১২ ডলার করা হয়েছে এবং অতিরিক্ত ভাতাও দেওয়া হচ্ছে। বিএসসি সূত্রে জানা যায়, জাহাজটি গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে বিভিন্ন বন্দর থেকে পণ্য পরিবহন শেষে জেবেল আলীতে অবস্থান করছিল। তবে মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করলে ঝুঁকি এড়াতে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় হরমুজ প্রণালি দিয়ে চলাচল এখনো অনিশ্চিত রয়ে গেছে, যা আন্তর্জাতিক নৌপরিবহন ও বাণিজ্যের ওপর প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





মন্তব্য