শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৯ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং| |ক্রেডিট : ছবি:সিএমজি

হরমুজ সংকটে মার্কিন-ইসরায়েলি সামরিক তৎপরতাকে দায়ী করল চীন

হরমুজ প্রণালীতে সমস্যা ও প্রতিবন্ধকতার মূল কারণ হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ সামরিক কার্যকলাপ। এই প্রণালীতে নৌচলাচলের প্রতিবন্ধকতার সমাধান হলো, যত দ্রুত সম্ভব একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করা। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং, গতকাল (সোমবার) নিরাপত্তা পরিষদে, সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক এক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে এ সব কথা বলেন। ফু ছোং বলেন, হরমুজ প্রণালী পণ্য ও জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ এবং এই অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও যান চলাচলের অবাধ প্রবাহ বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থেই জরুরি। চীন পাকিস্তান ও অন্যান্য দেশের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানায় এবং যুদ্ধবিরতিকে ক্ষুণ্ণ করে বা সংঘাত বাড়ায় এমন যেকোনো পদক্ষেপের বিরোধিতা করে। চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে। ফু কং জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা এবং বাধাহীন প্রবাহ পার্শ্ববর্তী অঞ্চল, বিশেষ করে উপকূলীয় দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সংঘাতপূর্ণ বিষয়গুলোর উত্তেজনা প্রশমনের জন্য সংলাপ ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখলেই কেবল জলপথের নিরাপত্তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব। সামরিক শক্তির অপব্যবহার মৌলিকভাবে ঝুঁকির সমাধান করতে পারে না; বরং এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে এবং একটি বৃহত্তর নিরাপত্তা সংকট তৈরি করবে। সূত্র: রুবি-আলিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য