শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে জোর, রামপালে ৪৬০ মেগাওয়াট সৌর প্রকল্পের উদ্যোগ *** বন্ধ পত্রিকা চালুর তাগিদ, সাংবাদিকদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির *** এসআরবি বিল সংসদে তোলার সুপারিশ, র‌্যাবের জনবল-অবকাঠামো কাজে লাগানোর তাগিদ *** গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি *** ডেঙ্গুতে এক দিনে ৯ মৃত্যু, হাসপাতালে আরও ১,৫৭১ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৫ মে, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:হংকংয়ের আর্থিক খাতে এআই প্রয়োগে নীতিগত সমর্থন ও সহযোগিতার ওপর গুরুত্ব| |ক্রেডিট : সিএমজি:

হংকংয়ের আর্থিক খাতে এআই প্রয়োগে নীতিগত সমর্থন ও সহযোগিতার ওপর গুরুত্ব

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে একটি আর্থিক আয়োজন করে, যেখানে একটি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে এই অঞ্চলের শক্তি এবং উদ্ভাবনী সাফল্য তুলে ধরা হয়। ‘একীকরণ, চালিকা শক্তি এবং সংযোগ’ এই মূলভাবের অধীনে অনুষ্ঠিত ‘হংকং ফিনান্সিয়াল নাইট’ অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে অর্থ খাতের উন্নয়নে সহায়তা করবে তার ওপর জোর দেওয়া হয় এবং মূল ভূখণ্ডের সঙ্গে হংকংয়ের সহযোগিতা জোরদার করার গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা একমত হন যে, হংকংয়ের এআই শিল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে কম্পিউটিং ক্ষমতার অভাব, ডেটা প্রাপ্তির সীমিত সুযোগ এবং প্রযুক্তিগত প্রতিভা আকর্ষণে প্রতিবন্ধকতা। চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণ-কংগ্রেসের ১৪তম অধিবেশনের হংকং প্রতিনিধি জিমি এনজি উইং-কা বলেন, ‘হংকং এখনও একটি বৃহৎ আকারের ডেটা সেন্টার তৈরি করেনি। হংকংকে এআই বিকাশে সহায়তা করার জন্য আমাদের কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার বিভিন্ন শহরের শক্তিকে কাজে লাগাতে হবে।’ এ ছাড়া, চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলেনে ১৪তম জাতীয় কমিটির সদস্য চাং চুওচিয়াও বলেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির অধীনে, কেন্দ্রীয় সরকার হংকংয়ের উন্নয়নের জন্য শক্তিশালী নীতিগত সমর্থন দিয়েছে। আমরা আশা করি হংকং মূল ভূখণ্ডের আর্থিক বাজারের সাথে তার আন্তঃসংযোগ ব্যবস্থা ক্রমাগত শক্তিশালী করবে, যাতে এআই প্রযুক্তিকে বাস্তব আর্থিক দক্ষতায় রূপান্তরিত করা যায়। তথ্য ও ছবি: সিসিটিভি।





মন্তব্য