শিরোনাম
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স *** ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা—বন্যাদুর্গত হবিগঞ্জে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ *** বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৬ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন › হানিয়া আমির,

মন্তব্য:০

News Picture

চিত্র:হানিয়া আমির| |ক্রেডিট : internet

হানিয়া আমির আসছেন ঢাকায়: সানসিল্কের আমন্ত্রণে প্রথম বাংলাদেশ সফর

ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৫ – পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডি-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি ঢাকা সফর করবেন। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়, যেখানে হানিয়া আমির নিজেই তার আগমনের খবর নিশ্চিত করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “হাই বাংলাদেশ, আমি হানিয়া। গেস হোয়াট? আমি ঢাকায় আসছি সানসিল্কের সঙ্গে। সবার সঙ্গে দেখা হবে।” সানসিল্ক বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের আমন্ত্রণে এই তারকা শিগগিরই ঢাকায় আসবেন। তবে তার সফরের সুনির্দিষ্ট তারিখটি পরে ঘোষণা করা হবে। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে হানিয়ার অভিনয় জীবন শুরু হয়। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি বাংলাদেশি দর্শকদের কাছেও বেশ পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি বলিউডের ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে ভারতেও পা রেখেছেন। হানিয়ার ঢাকা সফরের খবরে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত, কারণ এবার তারা সরাসরি তাদের প্রিয় অভিনেত্রীকে দেখার সুযোগ পাবেন।





মন্তব্য