শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৬ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:হামে আরও ৫ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় ১,১৬৮ জনের মধ্যে উপসর্গ, শনাক্ত হয়েছে ২৪৩ নতুন রোগী| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

হামে আরও ৫ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় ১,১৬৮ জনের মধ্যে উপসর্গ, শনাক্ত হয়েছে ২৪৩ নতুন রোগী

দেশে হামের বিস্তার থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৪৩ জনের শরীরে এ রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার প্রকাশিত সংস্থাটির নিয়মিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত সময়ে এসব মৃত্যু এবং নতুন সংক্রমণের তথ্য পাওয়া গেছে। তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিত হওয়া হামে মৃত্যুর সংখ্যা ৯১। এ সময়ের মধ্যে দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৬ হাজার ৮৭৬ জনের শরীরে। শুধু গত ২৪ ঘণ্টায় এমন উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৬৮ জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে এ পর্যন্ত দেশে ৯ হাজার ৫০৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সর্বশেষ এক দিনেই আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪৩ জন। অন্যদিকে, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে ৬২ হাজার ২৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে চারটি ঢাকা বিভাগে এবং একটি সিলেট বিভাগে ঘটেছে। সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।





মন্তব্য