শিরোনাম
সিডনিতে ‘রক্তস্নাত ৩৬শে জুলাই’ স্মরণে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও আলোচনা সভা *** দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্য স্থান নিয়ে চলছে সমীক্ষা, সিদ্ধান্ত পরে *** ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ৬৭২ *** মাতারবাড়ীতে বহুমুখী জ্বালানি ব্যবস্থার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ *** জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক › আন্তর্জাতিক:

মন্তব্য:০

News Picture

চিত্র:ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী এলি কোহেন।| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

‘হামাসকে আর সুযোগ নয়’, গাজার শতভাগ নিয়ন্ত্রণের লক্ষ্য জানাল ইসরায়েল

গাজা উপত্যকার ওপর পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা আরও স্পষ্ট করেছে ইসরায়েল। দেশটির এক শীর্ষ মন্ত্রী জানিয়েছেন, গাজার অধিকাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে এবং হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান ও ভূখণ্ডের নিয়ন্ত্রণ সম্প্রসারণ অব্যাহত থাকবে। বুধবার (১ জুলাই) গ্যালেই ইসরায়েল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইসরায়েলের জ্বালানি ও অবকাঠামোবিষয়ক মন্ত্রী এলি কোহেন। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ দ্রুত বাড়ছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, দুই মাস আগে গাজার ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। পরে তা বেড়ে প্রায় ৬০ শতাংশে পৌঁছায়। বর্তমানে প্রায় ৭০ শতাংশ ভূখণ্ড সরাসরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী কোহেন বলেন, ইসরায়েলের লক্ষ্য শুধু সাময়িক সামরিক সাফল্য নয়; বরং হামাসকে গাজায় রাজনৈতিক ও সামরিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার সব ধরনের সুযোগ বন্ধ করে দেওয়া। এজন্য গাজার শতভাগ এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, হামাসকে গাজায় আর কোনো অবস্থান গড়ে তুলতে দেওয়া হবে না। ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে এবং গাজার ওপর কর্তৃত্ব আরও বিস্তৃত করা হবে। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। মানবিক পরিস্থিতির অবনতি, বেসামরিক হতাহত এবং যুদ্ধবিরতির আহ্বান নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বনেতারা বারবার উদ্বেগ প্রকাশ করলেও সংঘাত এখনো অব্যাহত রয়েছে। সূত্র: আল জাজিরা।





মন্তব্য