শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


৮ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

হাম ও শিশু মৃত্যুর অভিযোগে সাবেক উপদেষ্টা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

হাম প্রতিরোধী টিকা ব্যবস্থাপনায় অনিয়ম ও এর ফলে শিশু মৃত্যুর অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জমা দেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। আদালত সূত্র জানায়, আবেদনটি গ্রহণ করা হলেও এখনো শুনানির তারিখ নির্ধারণ হয়নি। মামলার আবেদনে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ স্বাস্থ্য প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় বিলম্ব এবং নীতিগত সিদ্ধান্তের কারণে দেশে হাম প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হয়। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, পূর্ববর্তী সময়ে ইউনিসেফের মাধ্যমে নিয়মিত টিকা সরবরাহ হলেও পরবর্তী সময়ে বিকল্প দরপত্র প্রক্রিয়ায় সময়ক্ষেপণ হওয়ায় টিকা সংকট তৈরি হয়। এর ফলে সংক্রামক রোগে আক্রান্ত হয়ে শিশুদের মধ্যে মৃত্যুর ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এদিকে আদালত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি এখনো বিচারিক পর্যায়ে গৃহীত হয়নি এবং শুনানির পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে।





মন্তব্য