শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১ জুলাই, ২০২৬

মতামত › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

যাত্রাবাড়ী থানায় দায়ের করা খোয়াইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার স্থায়ী জামিন কেন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জামিন শুনানিতে খায়রুল হকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু, সাঈদ আহমেদ রাজা ও জাহাঙ্গীর হোসেন। রায়ের পর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, এ মামলাসহ মোট আটটি মামলায় জামিন লাভ করেছেন সাবেক প্রধান বিচারপতি। বর্তমানে তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই এবং নতুন কোনো মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। ফলে আইনগতভাবে তার মুক্তির পথে আর কোনো বাধা নেই বলে তিনি দাবি করেন। গত ২৩ মে সাতটি পৃথক মামলায় জামিন পাওয়ার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে খোয়াইব নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে খোয়াইব নিহত হন। ওই বছরের ১৬ নভেম্বর নিহতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে আসামি করা হয়। সেই মামলার অন্যতম আসামি হিসেবে এ বি এম খায়রুল হক কারাগারে ছিলেন।





মন্তব্য