১৬ ফেব্রুয়ারি, ২০২৩
স্বদেশ › রাজনীতি

চিত্র:বাম জোট| |ক্রেডিট : নিজস্ব
গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবিতে সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে আজ বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে চারটায় সিলেট কোর্ট পয়েন্ট এর সামনে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি সিলেট জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর। সিপিবি সদস্য মনীষা ওয়াহিদ এর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিষ্ট লীগ জেলা সাধারণ সম্পাদক ডা. হরিধন দাশ, বাসদ ( মার্কসবাদী) জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র ভারচুয়ালি যোগ দেন কমিউনিস্ট পার্টি অব অস্ট্রেলিয়া সাপোর্টার ফোরমের সমন্বয়ক জহির উদ্দিন আহমেদ মাসুদ, মহিউদ্দিন আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে এতে সাধারণ মানুষ জীবন বাঁচাতে হিমশিম খাচ্ছে। যা মানুষের জীবন যাত্রাকে আরও দুর্বিষহ করে তুলছে। বক্তারা অবিলম্বে চাল,ডাল,তেল, পেঁয়াজ সহ প্রয়োজনীয় জিনিসপত্র এর দাম
মন্তব্য:০