শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


৯ এপ্রিল, ২০২৬

স্বদেশ › স্বাস্থ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:শিশুদের হাম সংক্রমণ| |ক্রেডিট : ইন্টারনেট:

গত ২৪ ঘণ্টায় 'সন্দেহজনক হাম রোগে' ১০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আরো ১০ জন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত হাম সন্দেহে মারা গেছে ১৩৮ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। একইসাথে, ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম রোগে কেউ মারা যায়নি। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ২৪৮ জন হামে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৫ই মার্চ থেকে এই পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ১৩৩ জনে। সূত্র: বিবিসি বাংলা।





মন্তব্য