শিরোনাম
হাইনান দ্বীপে পর্যটন বাজারে প্রাণচাঞ্চল্য ও আস্থার প্রতিফলন *** চীনে মাথাপিছু আয় বৃদ্ধি *** সিজিটিএন-কে এইউ কমিশনের চেয়ারম্যানের বিশেষ সাক্ষাৎকার *** অনিশ্চয়তার মধ্যেও উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীন *** বহুপক্ষবাদ রক্ষায় চীনের সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহ কানাডার ***




↠নিজস্ব প্রতিবেদক


২৫ ফেব্রুয়ারি, ২০২২

স্বদেশ › মফস্বল

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রতিকী| |ক্রেডিট : ইন্টারনেট

গোপালগঞ্জে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ছয় জন গ্রেফতার

চাঞ্চল্যকর ও আলোচিত গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষনের ঘটনায় জড়িত ৬ জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।  প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। যার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রথমে সদর থানা এবং পরে মহাসড়ক অবরোধ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর স্থানীয়রা হামলা চালিয়ে ভাইস চ্যান্সেলরসহ  শিক্ষক শিক্ষার্থীদের আহত করলে দ্বিতীয় দিনের মতো তারা সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয়।





মন্তব্য