শিরোনাম
মাউন্ট মিঝিরগিতে বরফধস, নিহত ১১ পর্বতারোহী *** উত্তর কোরিয়া ইস্যুতে ওয়াশিংটনের নীতিবদল, নিজস্ব প্রতিরক্ষায় সিউল *** ইস্টার্ন ইকনোমিক ফোরামে উত্তর-পূর্ব এশিয়ার উন্নয়নে চীনের নতুন প্রস্তাব *** জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীন-নেপালের যৌথ উদ্যোগের আহ্বান *** ‘যতক্ষণ আশার ক্ষীণ আলো থাকবে, চীন কখনও হাল ছাড়বে না’: সিচাংয়ে উদ্ধারকাজ ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


১৯ জুন, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনা সরকারের

প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সাতারকুলে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে অগ্রসর হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আধুনিক ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে গণিত শেখার সুযোগ পাবে এবং তাদের বিশ্লেষণী ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে। ববি হাজ্জাজ আরও বলেন, নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা-ভিশনের আলোকে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রতিটি শিক্ষার্থী ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী, গবেষক কিংবা প্রযুক্তি উদ্ভাবক হিসেবে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবে। তিনি আশা প্রকাশ করেন, ম্যাথ ল্যাব স্থাপনের উদ্যোগ দেশের প্রাথমিক শিক্ষাকে আরও দক্ষতা-ভিত্তিক ও প্রযুক্তিবান্ধব করে তুলবে এবং স্মার্ট ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

News Picture

image : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | credit : ছবি: সংগৃহীত






মন্তব্য