শিরোনাম
‘সবার আগে বাংলাদেশ দর্শনে অর্থনীতি ও পরিবেশের সমন্বয়’: আন্টালিয়ায় কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** ‘খেলোয়াড়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার’: হুতি হামলার ঝুঁকি ও ভ্রমণ সতর্কতায় কাতার বিশ্বকাপ বর্জন যুক্তরাষ্ট্রের *** ‘ডাইনোসরদের লবিং ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানির আছে’: কপ-৩১-এ আন্তোনিও গুতেরেসের কড়া বার্তা *** ‘বেতনের অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়’: মাদ্রিদ-বার্সেলোনায় প্রায় পৌনে লাখ লাখ মানুষের বিক্ষোভ, ব্যবসায়ীদের সমালোচনা *** ‘মালয়েশিয়া গিয়ে কাজ না পেলে এজেন্সির বিরুদ্ধে শাস্তি’: অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট:


১৫ অক্টোবর, ২০২৬

স্বদেশ › স্বদেশ

মন্তব্য:০

News Picture

চিত্র:গঙ্গার পানিবণ্টন ও অববাহিকার প্রবাহ| |ক্রেডিট : The Business Standard

গঙ্গা চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত: ২০২৭ সালে চালু হচ্ছে পদ্মা ব্যারাজ

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা শীতলতা বিরাজ করলেও জাতীয় স্বার্থ বিবেচনায় গঙ্গার পানিবণ্টন চুক্তির ধারাবাহিকতা ও নবায়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনা সভায় জানানো হয়, গঙ্গা চুক্তি নবায়ন নাকি পুনর্গঠন হবে—সে বিষয়ে নীতিগত আলোচনা চলছে। একই সাথে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে উদ্বোধনের জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংসদ সচিবালয়ের তথ্যমতে, তিস্তা নদীর পানি সংকট কাটাতে চীন ও নেদারল্যান্ডসের উন্নয়ন সহায়তা প্রস্তাব ইতিবাচকভাবে মূল্যায়ন করা হচ্ছে। অন্যপ্রান্তে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মিঠাপানির স্থায়িত্ব নিশ্চিতে গৃহীত পদ্মা ব্যারাজের প্রথম ধাপের সাত বছর মেয়াদি কাজের মাধ্যমে রাজশাহী অঞ্চলের সেচ ও পানিসংকট সমাধান করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের মাধ্যমে খুলনা ও সুন্দরবন উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং পরিবেশগত বিপর্যয় রোধ সম্ভব হবে। প্রকল্পটির প্রাথমিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ২৫ অক্টোবর সংসদীয় প্রতিনিধিদল পাবনার সুজানগরে সরেজমিন পরিদর্শনে যাবে। বৈঠকে ব্রহ্মপুত্র, যমুনা ও জিঞ্জিরাম নদীর ভয়াবহ ভাঙন রোধে চলমান ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের কার্যকারিতা মূল্যায়ন করা হয়। বিশেষ করে রাজশাহী-নাটোরের বারনই নদীকে দখল ও দূষণমুক্ত করে পুনঃখনন কাজের অগ্রগতি তুলে ধরা হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলে নাফ নদীসংলগ্ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ৬৭/এ ও ৬৮ নম্বরসহ চারটি পোল্ডার পুনর্বাসনের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের অগ্রগতি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি লাইফলাইন ‘জিকে প্রকল্প’-এর জরুরি মেরামত কাজের ওপর গুরুত্ব দেন সংসদ সদস্যরা। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের নেতৃত্বে আয়োজিত এ বৈঠকে সরকারের নীতি-নির্ধারণী পর্যায় থেকে অংশ নেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ ছাড়া সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু, মাজহারুল ইসলাম, ফরিদুল কবীর তালুকদার, ইজ্জত উল্লাহ, অলি উল্লাহ এবং মশিউর রহমান খান বৈঠকে উপস্থিত থেকে নদী ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুততম সময়ে সমাপ্তির সুপারিশ করেন। সংবাদের সূত্র: সংসদ সচিবালয় প্রেস বিজ্ঞপ্তি ও পানি উন্নয়ন বোর্ড।





মন্তব্য