শিরোনাম
বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে মার্কিন সহায়তা ১০ লাখ ডলার *** হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ *** প্রাথমিক শিক্ষায় STEM ও প্লে-ল্যাব চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ *** বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: আইসিটি মন্ত্রী *** ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪ হাজার ছাড়াল ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:ইউরোপীয় ইউনিয়নের পতাকা| |ক্রেডিট : ছবি: ইন্টারনেট

গাজা পরিস্থিতিতে ইসরায়েল ইস্যুতে কঠোর অবস্থান চায় তিন ইইউ দেশ

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ স্থগিত করার বিষয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে সদস্যরাষ্ট্র স্পেন, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড। গাজা, দখলকৃত পশ্চিম তীর এবং লেবাননে চলমান পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। লুক্সেমবার্গে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বলেন, তিনটি দেশ যৌথভাবে এ বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার অনুরোধ করেছে। তিনি জানান, ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের কাঠামো নির্ধারণকারী ১৯৯৫ সালের চুক্তি নিয়ে নতুন করে আলোচনা জরুরি হয়ে উঠেছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষায় ইউরোপীয় দেশগুলোর একক অবস্থান থাকা প্রয়োজন। এর আগে ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসকে পাঠানো এক যৌথ চিঠিতে তিন দেশ অভিযোগ করে, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলকে একাধিকবার সতর্ক করা হলেও তারা সে আহ্বানে সাড়া দেয়নি। বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য প্রস্তাবিত মৃত্যুদণ্ড আইনকে কঠোর সমালোচনা করে দেশগুলো এটিকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে ইইউর নীরব থাকা উচিত নয়; বরং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।





মন্তব্য