শিরোনাম
বর্তমান সরকার সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম *** বাজেটের বরাদ্দ অনুযায়ী প্রকৃতপক্ষে জনকল্যাণমুখী সঠিক প্রকল্প গ্রহণ করা উচিত *** ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–অস্ট্রেলিয়া, ঘুরে দাঁড়ানোর লক্ষ্য অজিদের *** স্পেনকে রুখে বিশ্বকাপে কেপ ভার্দের চমক, আলোচনায় বাংলাদেশের তৈরি জার্সি *** রাঙামাটিতে প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মসূচির ঝাঁকুনি, ভূমিহীনদের খাদ্য সহায়তা বিতরণ ***




↠সিডনি ডেস্ক রিপোর্ট :


১৪ জানুয়ারি, ২০২৬

আন্তর্জাতিক › কূটনৈতিক

মন্তব্য:০

News Picture

চিত্র:লেসোথোর প্রধানমন্ত্রী স্যাম মাতেকানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই| |ক্রেডিট : সিএমজি:

একতরফা দাদাগিরির বিরোধিতায় চীন ও আফ্রিকার ঐক্য

১০ জানুয়ারি মাসেরুতে লেসোথোর প্রধানমন্ত্রী স্যাম মাতেকানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। প্রধানমন্ত্রী স্যাম মাতেকান ওয়াং ই-কে ‘উচ্চ পাহাড়ের দেশে’ আসার জন্য স্বাগত জানান। তিনি বলেন, লেসোথো দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। লেসোথোসহ আফ্রিকান দেশগুলোর উন্নয়নে চীনের অমূল্য সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াং ই জানান, ২০২৪ সালের চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের পর দুই পক্ষ একযোগে ‘দশটি অংশীদারিত্বমূলক কার্যক্রম’ এগিয়ে নিয়ে সফলভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছে, যা লেসোথোর উন্নয়নকে শক্তিশালীভাবে এগিয়ে নিয়েছে। লেসোথোর সঙ্গে দেশ শাসনের অভিজ্ঞতা বিনিময় করতে, বহুপাক্ষিক খাতে সমন্বয় বাড়াতে এবং দুই পক্ষের কৌশলগত অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে চীন আগ্রহী। ওয়াং ই আরও বলেন, লেসোথো এক-চীন নীতিতে অবিচল থাকায় চীন এর প্রশংসা করে। চীন সব সময় আফ্রিকার দেশগুলোর পাশে থাকবে। লেসোথোসহ গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য চীন ন্যায়বিচার সমুন্নত রাখবে , একতরফা দাদাগিরির বিরোধিতা করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নেবে। সূত্র:আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।





মন্তব্য