৯ জুন, ২০২৬
স্বদেশ › স্বদেশ

চিত্র:প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক| |ক্রেডিট : ইন্টারনেট
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি অর্থবছরের ১২তম বৈঠক মঙ্গলবার সকালে সচিবালয়ে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্পের প্রস্তাব বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। এসব প্রকল্পে মোট বিনিয়োগ ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। বৈঠকে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্পটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পটি প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগেই অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পও উপস্থাপন করা হয়েছে। ৩৪৪ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প আগামী তিন বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সড়ক উন্নয়ন, ভূমি ব্যবস্থাপনা ও স্থানীয় অবকাঠামো উন্নয়নসংক্রান্ত আরও কয়েকটি প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে তোলা হয়েছে।
মন্তব্য:০