শিরোনাম
তেহরানে বিমান হামলার পর ধ্বংসস্তূপে প্রাণের খোঁজ, উদ্ধার ৯৬০ জন *** চীন-মার্কিন দুই দেশের জনগণের যোগাযোগেই স্থিতিশীল সম্পর্ক: সি *** ‘চীন হুমকি’ তত্ত্বে উত্তেজনা বাড়াচ্ছে টোকিও *** তাইওয়ান প্রণালিতে উত্তেজনার বিপরীতে শান্তির আহ্বান *** উচ্চমানের উন্নয়নে চীনের উন্মুক্তকরণে নতুন ধাপ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ অক্টোবর, ২০২১

স্বদেশ › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:bd| |ক্রেডিট : File photo

এক কোটি টাকার আইসসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

উচ্চমূল্যের মাদক আইস ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রাজধানীর ধানমন্ডি ও হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম আরাফা আক্তার ও রবিন। এদিন দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে উচ্চমূল্যের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত আইসের মূল্য এক কোটি টাকা। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আজ বিকালে এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলেও জানান এই কর্মকর্তা।





মন্তব্য