শিরোনাম
কঠিন পরীক্ষা উতরে সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার ইংল্যান্ডকে সামনে দেখছেন মেসি *** নাইজেরিয়ায় সেনা অভিযানে ৩০০-এর বেশি সশস্ত্র ডাকাত নিহত *** জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ছাড় দেবে না যুক্তরাষ্ট্র *** তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ মানে না চীন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** কৌশলগত সহযোগিতা জোরদারে চীন-উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের আলোচনা ***




↠সিডনি-বাংলা ডেস্ক রিপোর্ট :


২৫ মে, ২০২৬

স্বদেশ › অর্থনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর মধ্যে গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর| |ক্রেডিট : ছবি: সংগৃহীত

এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : অর্থ মন্ত্রী

অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এর মধ্যে গতকাল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন । এই চুক্তির আওতায় দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ৪টি বড় প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলার অর্থায়ন ও সহযোগিতা নিশ্চিত করা হবে। ​চুক্তি স্বাক্ষরিত হওয়া প্রকল্পগুলো হলো-(১) স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২) (২) সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২) (৩) সাসেক (SASEC) ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট (৪) নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট ​মন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বলেন, আগামীকাল (২৫ মে ২০২৬) এডিবির প্রেসিডেন্ট এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎের সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প (Nationwide Integrated Development Project) বিষয়ে ঘোষণা করা হবে। এই দীর্ঘমেয়াদী প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে। ​বাংলাদেশ সরকার ও এডিবির এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আগামীতে দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।





মন্তব্য